বেলপাহাড়িতে হাতির হামলায় এক জনের মৃত্যু - The News Lion

বেলপাহাড়িতে হাতির হামলায় এক জনের মৃত্যু




দি নিউজ লায়ন ; ফের হাতির হানায় মৃত্যু হল বছর ৬০ এর এক বৃদ্ধের। হাতির হামলার ঘটনাটি  ঘটে বুধবার সকাল ৬ টা নাগাদ ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি থানার সন্দাপাড়া অঞ্চলের জোড়কদা  গ্ৰামে। স্থানীয় সূত্রে জানা যায় যে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যায় লেপা মান্ডি নামে এক বৃদ্ধ।সেই সময় তার বাড়ি লাগুয়া জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি এসে শুঁড় দিয়ে আছড়ে মাটিতে ফেলে দিয়ে যায়।ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 


ওই জঙ্গলে প্রায় ১০ টা হাতির দল  রয়েছে বলে গ্রামবাসীরা জানায়। তার মধ্যে একটি হাতি দলছুট হয়ে  গ্রামে ঢুকে বুধবার সকালে এই ঘটনাটি ঘটায়। যার ফলে হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছেন ওই গ্রামের গ্রাম বাসীরা।খবর পেয়ে বন দফতরের বেলপাহাড়ি রেঞ্জের আধিকারিকরা মৃতের বাড়িতে যায় এবং সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে যাবতীয় ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। 


গ্রামবাসীরা বন দফতরকে  ওই হাতি গুলিকে তাড়ানোর আবেদন জানান। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বনদপ্তর এর কর্মীরা হাতি গুলির গতিবিধির ওপর নজরদারি শুরু করেছে। বেলপাহাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেসালিটি  হাসপাতালের মর্গে ময়নাতদন্ত  করার জন্য পাঠায়।ওই ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারের ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.